দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসছে শীত মৌসুম। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসব বাঙালির আয়োজনে পোলাও যেন অবিচ্ছেদ্য। কিন্তু সেই পোলাও চালের বাজারেই এখন অস্বস্তি। কয়েক মাসের ব্যবধানে কোনো কোনো সুগন্ধি চালের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।
প্রশ্ন উঠছে, উৎপাদন ও সরবরাহে কী ঘটছে যে হঠাৎ এমন মূল্যবৃদ্ধি? খাদ্যনিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজারে সম্ভাব্য মূল্য চাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার। তবুও দামের ঊর্ধ্বগতি পুরোপুরি থামেনি।
বাজারে গেলেই মিলছে নানা জাতের পোলাও চাল। তবে ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় এখন বাড়তি দাম গুনতে হচ্ছে। কয়েক মাস আগে যে সুগন্ধি চাল কেজিপ্রতি ১০০ টাকার আশপাশে পাওয়া যেত, সেটিই এখন বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি দামে।
ব্যবসায়ীরা বলছেন, দেশীয় বাজারে চাহিদার পাশাপাশি সুগন্ধি চাল রপ্তানির চাপও দামের ওপর প্রভাব ফেলছে। এ অবস্থায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে রপ্তানিতে নিয়ন্ত্রণ এনেছে সরকার। ফলে কিছুটা দাম কমেছে।
গেল ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেকে নামিয়ে আনে। এর আগে ২৭৮টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।
তবে অনুমোদিত পরিমাণের বড় অংশ এখনো রপ্তানি হয়নি। ফলে বাজারে অস্থিরতার পেছনে শুধু রপ্তানিকে দায়ী করছেন না ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তবে বাজারে স্থিতিশীলতা ফেরাতে শুধু রপ্তানি নিয়ন্ত্রণ নয়, সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে নজরদারি জরুরি বলে মনে করছেন তিনি।
সরকারের দাবি, খাদ্য নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ঠিক রাখতে রপ্তানি নিয়ন্ত্রণ করা হয়েছে। একইসঙ্গে, প্রতি কেজি সুগন্ধি চালের সর্বনিম্ন রপ্তানিমূল্য নির্ধারণসহ বাড়ানো হয়েছে নজরদারি।
যে আই